তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
দেশের ৬৪ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি এবং সরকারি উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপদের জেলা ভিত্তিক দায়িত্ব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে মৌলভীবাজার জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন হবিগঞ্জ জেলার দায়িত্ব।
অন্যদিকে, জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. জি কে গউছকে সিলেট ও সুনামগঞ্জ জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও হুইপরা নিজ নিজ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সুশাসন ও জবাবদিহি নিশ্চিতকরণসহ সরকারের উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম তদারকি ও সমন্বয় করবেন।
মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটসহ সিলেট বিভাগের জেলাগুলোতে নতুন এ দায়িত্ব বণ্টনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.