আজ রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২৬, ০৫:১৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে এবং সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

Manual3 Ad Code

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। সফর নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও সরকার বাস্তবতার ভিত্তিতে কাজ করছে।

তিনি বলেন, ‘কোনো এক পর্যায়ে, যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এ বিষয়ে ইতিবাচক।’

Manual5 Ad Code

দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে অনুকূল পরিবেশ তৈরি হলে আলোচনার মাধ্যমে সফরের তারিখ নির্ধারণ করা হবে।

নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম সৌজন্য সাক্ষাৎ বলেও জানান হুমায়ুন কবির। তিনি বলেন, বৈঠকে দুই পক্ষের মধ্যে ভালো, আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

Manual5 Ad Code