অনলাইন ডেস্ক
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব)-এর লাউঞ্জে আগুন লাগার ঘটনা ঘটেছে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।
সোমবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, পাঁচতলা ভবনের দোতলায় সাংবাদিকদের বসার রুমে বই পুস্তকে আগুন লাগে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে।
ফায়ার সার্ভিস পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডিক্যাবের লাউঞ্জে তদন্ত করে আগুন লাগার উৎস বের করার তথ্য দিয়েছেন সংশ্লিষ্টরা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.