অনলাইন ডেস্ক
রাজধানীর শাহবাগে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এর কিছুক্ষণ পর শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টায় বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক।
তিনি বলেন, শুক্রবার রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে শাহবাগ থানাধীন আইবি গেটের সামনে পুলিশের ডিউটি গাড়ি লক্ষ্য করে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। মোটরসাইকেলে করে যাওয়ার সময় তারা ককটেলটি নিক্ষেপ করে।
তিনি আরও বলেন, রাত ১২টা ১ মিনিটের দিকে শাহবাগের জুলাই চত্বরের পাশেও আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে এই দুটি ঘটনায় কেউ হতাহত হয়নি। সুএঃ ঢাকা পোস্ট
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.