প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৮:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
বাঘায় দুই মৃত্যু এক দিনে!

রাজশাহীর বাঘায় পৃথক ঘটনায় একদিনে দুইজন নিহত হয়েছে। এর মধ্যে বাঘা উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উপসহকারি প্রাণী সম্পদ কর্মকর্তা(প্রাণী স্বাস্থ্য) আব্দুর রশিদ(৫০) মাইক্রো-মোটরসাইকেল সংঘর্ষে আর গৃহবধু আনু পারভিন(৩৩) নিজ বাড়িতে বিদ্যুৎ স্পর্শে নিহত হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারী) দুপুর সোয়া ১২ টায় আব্দুর রশিদ ও দুপুর পৌণে ১টায় গৃহবধু আনু পারভিন নিহত হন। আব্দুর রশিদ বাঘা পৌর সভার বানিয়া পাড়া গ্রামের মৃত আব্দুল গনি প্রামানিকের ছেলে, আনু পারভিন একই উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট পালপড়ার কাউসার আীলর স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে বাঘা থানা পুলিশ জানিয়েছে,আব্দুল রশিদ তার নিজ এলাকায় পশুর চিকিৎসা শেষে বাঘা-ইশ্বরদী সড়ক হয়ে পশ্চিম দিকে অফিসে আসছিলেন। তার সামনে থাকা একটি অটো ভ্যান একই দিকে যাচ্ছিল। উপজেলার চন্ডিপুর এলাকায় ভ্যানটির চাকা খুলে যায়। এসময় ভ্যানের পেছনে থাকা আব্দুর রশিদ মটোরসাইকেল নিয়ন্ত্রনে রাখতে না পেরে সেই ভ্যানের উপর পড়ে যান। এসময় পেছনের দ্রুতগামী একটি মাইক্রো একই দিকে যাওয়ার সময় তাকে চাপা দিয়ে চলে যায়। মাথায়সহ সমস্ত শরীরে আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য নেওয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান রশিদ।
অপর দিকে নিজ বাড়িতে বিদ্যুৎয়াতিত হওয়া মুরগীকে ছাড়াতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে গৃহবধু আনু পারভিন মারা যান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ সাজিয়া খান জানান হাসপাতালে আসার পর আনু পারভিনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আশংকাজনক অবস্থায় আব্দুর রশিদকে রামেক হাসপাতালে পাঠানো হয়। দুইজনের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত রশিদের স্ত্রী বীনা বেগম জানান,তার দুই ছেলের মধ্যে বড় ছেলে আব্দুল বারি রবিন লন্ডন প্রবাসী।
উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম জানান, অফিস থেকে চিকিৎসা কাজে গিয়েছিল। ২০২৮ সালে চাকুরি থেকে আব্দুর রশিদের অবসরে যাওয়ার কথা ছিল।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাইক্রো নিয়ে চালক দ্রুত পালিয়ে গেছে বলে জানান ওসি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.