অনলাইন ডেস্ক:
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না বলে মন্তব্য করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী এলাকায় ‘সবুজ টেকসই অর্থনীতি’র চালচিত্র ও প্রত্যাশা: প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে গবেষণা সংস্থাটি বলছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সমর্থক ও ভোটাররা চূড়ান্ত নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
বিভিন্ন জরিপের তথ্য বিশ্লেষণ করে সিপিডি জানিয়েছে, এই বড় জনগোষ্ঠীর মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।
সিপিডির মতে, একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব প্রধান রাজনৈতিক পক্ষ ও তাদের ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি। অন্যথায় নির্বাচনী প্রক্রিয়া ও ফলাফল নিয়ে জনমনে আস্থার ঘাটতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.