আজ শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাট বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৬

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ণ
বাগেরহাট বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৬

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual4 Ad Code

বাগেরহাট সদর উপজেলায় বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জামায়াতের ৬ কর্মী আহত হয়েছেন।

Manual1 Ad Code

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের হালদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

জানা যায়, হালদারপাড়া এলাকায় বিএনপি জামায়াতকর্মীরা স্লিপ দেয়ার সময় কথা কাটাকাটির এক পর্যায়ে দুইদলের মধ্যে সংঘর্ষ বাদে। এ সময় জামাতের ছয় কর্মী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফকিরাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual7 Ad Code

জামায়াত কর্মীদের অভিযোগ, লিটু মেম্বারের নেতৃত্বে ধানের শীষের সমর্থিত একটি দল হালদারপাড়া এলাকায় গেলে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। এ ব্যাপারে লিটু মেম্বার জানান, জামায়াত কর্মীরা আমাদের উপর হামলা করে।

আহতরা হলেন- তুহিন শেখ, রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, সাকিবুল শেখ ও আলী মল্লিক। তারা সবাই সদর উপজেলার বারুইপাড়া গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে বাগেরহাট জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাসান আলী জানিয়েছেন খবর পেয়ে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।