ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১ জনের মৃত্যু
ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১ জনের মৃত্যু
editor
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক:
ঝিনাইদহ সদরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত তরু মিয়া (৫০) নামের এক বিএনপিকর্মীর মৃত্যু হয়েছে।
উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে শুক্রবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত তরু মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ভাগ্নে আবু কালাম মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
Manual2 Ad Code
নিহত তরু মিয়া এক মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন।
Manual4 Ad Code
এর আগে বেলা ১১টার দিকে উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে নারী জামায়াত কর্মীদের ইফতার মাহফিল করা নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে তরু মিয়া ও তার ছেলে বিএনপি কর্মী শিপনসহ ৮ জন আহত হন।
দুপুরে গুরুতর আহত অবস্থায় তরু মিয়াকে ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
Manual2 Ad Code
নিহত তরু মিয়া বিএনপি কর্মী বলে দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু। তিনি ঘটনার জন্য জামায়াতকে দায়ী করেছেন। এছাড়া হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তিনি।
Manual1 Ad Code
এদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর সদর হাসপাতালে চিকিৎসাধীন নেতাকর্মীদের দেখতে যান। এ সময় আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।