আনন্দবাজার ডট কম ডেস্ক
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সকল বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন।
২০২৪ সালে জুলাই বিপ্লবে ক্ষমতার পালাবদলের পরেও অনেক বারই প্রকাশ্যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে ‘বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী’ বলেছেন তিনি। সেই শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী মনোনীত হওয়ায় এ বার খুশি প্রকাশ করল হাসিনার দল আওয়ামী লীগ।
শুক্রবার (০৮ মে) বাংলাদেশের প্রাক্তন শাসকদলের তরফে নেত্রী হাসিনার বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সকল বিজয়ীকে অভিনন্দন জানিয়েছে। জয়ী দল বিজেপির বিজয়ীরাও রয়েছেন এর মধ্যে। তিনি (হাসিনা) শুভেন্দু অধিকারীকে বিশেষ ভাবে অভিনন্দন জানিয়েছেন এবং পশ্চিমবঙ্গ ও ভারতের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।’’
গণআন্দোলনে ক্ষমতা হারানোর পর থেকে গত দু’বছর ধরে ভারতেই রয়েছেন হাসিনা। শুভেন্দু একাধিক বার প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি মনে করেন। প্রধানমন্ত্রী হিসাবেই আবার বাংলাদেশে ফিরবেন হাসিনা। কিন্তু মুহাম্মদ ইউনূস সরকারের জমানায় আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ হয়েছে। গণহত্যার অভিযোগে, হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে আদালত। ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচনেও আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও ইঙ্গিত দিয়েছেন নিষেধাজ্ঞা বহাল রাখা হবে। এই পরিস্থিতিতে কবে হাসিনা বাংলাদেশে ফিরতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.