অনলাইন ডেস্ক
আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে জানিয়ে কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘আল্লাহকে হাজির-নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েক দিনে, কয়েক মাসে আওয়ামী লীগ তার পজিশনে যাবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যা করে গদিচ্যুত হয়েছে, তা যদি করে আওয়ামী লীগ আবার ডুববে।’
সম্প্রতি কালের কণ্ঠে আয়োজিত নিয়মিত টক শোতে এসব কথা বলেন তিনি।
বঙ্গবীর বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশের রাষ্ট্রের পিতা। যারা শেখ হাসিনার সরকারে ছিলেন, যারা অতিরিক্ত করেছেন, দেশে আইন-শৃঙ্খলা আছে, আইনের বই আছে, সংবিধান আছে সেই অনুসারে তাদের বিচার হবে। দরকার পড়লে শেখ হাসিনারও বিচার হবে। কিন্তু দলীয়ভাবে নিষিদ্ধ করা, কার্যক্রম বন্ধ রাখা এটা যারা করেছে তারাই অন্যায় কাজ করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনায় পরামর্শ দিয়ে কাদের সিদ্দীকী বলেন, ‘বিএনপি যদি শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সরকারটা চলেছিল সেভাবে চলে, তাহলে তারেক রহমানের সরকারও ডুববে। মানুষের কথা শুনতে হবে। মানুষকে বিশ্বাস করতে হবে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে হবে।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.