অনলাইন ডেস্ক:
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলাকারীদের রাতের মধ্যে গ্রেফতার করতে হবে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “সহযোদ্ধাদের ওপর ভায়োলেন্স হলে নিজেরাও সেটা বেছে নিতে বাধ্য হবেন। এক্ষেত্রে আমাদের চেয়ে বেশি পারবেন না, সেটা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি।”
শুক্রবার (২২ মে) বিকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে আপ বাংলাদেশসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীর এনসিপিতে যোগদান উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ বলেন, “বিরোধী দল থেকে বারবার সদিচ্ছা দেখানো হলেও সরকারি দল ভায়োলেন্স চাচ্ছে। আমাদের রক্ত গরম এবং বয়স কম হলেও আমরা বুঝি যে কখন কী করতে হবে, কখন দেশ গড়ার দিকে কাজ করতে হবে। কিন্তু যদি সরকারি দল ভায়োলেন্স চায়, সেটাকেই একমাত্র রাজনৈতিক হাতিয়ার হিসেবে নিতে চায়, তাহলে এটা যে আমাদের থেকে বেশি কেউ পারবে না, সেটা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে আমরা দেখিয়ে দিয়েছি।”
তিনি বলেন, “সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। কিন্তু তারা প্রতিপক্ষকে দমন-পীড়নের মাধ্যমে মোকাবিলার এক ধরনের কৌশল নিচ্ছে। এটা বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না।” তিনি ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, “অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও পর পর ধর্ষণ এবং নিপীড়নের ঘটনা প্রমাণ করে, এই দেশের নারীরা এখনও নিরাপদ নয়।”তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.