অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে তাকে তিন-চারটি জেনারেশন নষ্ট করে দেওয়ার জন্য দায়ী করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। সম্প্রতি প্রকাশিত একটি ভিডিওতে এ ধরনের মন্তব্য করতে শোনা যায় তাকে।
ভিডিওতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে একসময় তারা বাংলার মহান সন্তান হিসেবে বিবেচনা করতেন।
মো. ফজলুর রহমান অভিযোগ করেন, যাকে আমরা বাংলার মহান সন্তান মনে করেছিলাম, তিনিই সবকিছুর সর্বনাশ করে দিয়েছেন।
ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়কার ভূমিকা ও তার প্রভাব নিয়ে সমালোচনা করতে গিয়ে কিশোরগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, একটা ছেলেকেও কেউ বিশ্বাস করে না। মানুষ থুথু দেয়, ঘৃণা করে। এমন ঘৃণা করে, এটা অকল্পনীয়।
তিনি উল্লেখ করেন, পুলিশ ছাড়া কোথাও গেলে গণপিটুনি এমনভাবে খাবে যে তারা কুকুরের সঙ্গে রাস্তায় পড়ে থাকবে। কেউ টেনেও তুলবে না।
ফজলুর রহমানের এসব বক্তব্যে ড. মুহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে তার তীব্র অসন্তোষ প্রকাশ পেয়েছে। তথ্য সুএঃ ইত্তেফাক
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.