অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নতুন একটি নারী টি-টোয়েন্টি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জ ট্রফি’ নামের এই টুর্নামেন্টের প্রথম আসর ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সহযোগী দেশগুলোর ক্রিকেট উন্নয়ন ও পরিচিতি বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন করা হচ্ছে। তাই এতে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো শীর্ষ দলগুলো অংশ নিবে না।
আসন্ন এই টুর্নামেন্টে মোট পাঁচটি দল খেলবে— রুয়ান্ডা, ইতালি, নেপাল, যুক্তরাষ্ট্র ও ভানুয়াতু। ম্যাচগুলো ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে হবে, শীর্ষ দুই দল ফাইনালের মঞ্চে লড়বে।
আইসিসি জানিয়েছে, পাঁচটি ভিন্ন অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে থাকা দলগুলো, যারা গত বছরের ইমার্জিং নেশনস ট্রফিতে খেলেনি, তাদের নিয়েই এই প্রতিযোগিতা সাজানো হয়েছে। সব ম্যাচই রুয়ান্ডার কিগালির গাহাঙ্গা ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে অনুষ্ঠিত হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.