অনলাইন ডেস্ক
বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুমিনুল হক। চাপের মুখে প্রতিপক্ষের বোলারদের সামাল দিয়ে ইনিংস মেরামত করতে সিদ্ধহস্ত তিনি। চলমান বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে ৫ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন এই ব্যাটার।
সোমবার (১১ মে) বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের ১ম টেষ্টের চতুর্থ দিনে এই মাইলফলক স্পর্শ করেন মুমিনুল হক।
প্রথম ইনিংসে ৯১ রান করার পর দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন অর্ধশতকের দেখা। সবমিলিয়ে টানা ৫ ইনিংসে অর্ধশতকের দেখা পেলেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক। আর ফিফটি করেই তিনি স্পর্শ করেছেন টেস্ট ক্যারিয়ারের ৫ হাজার রানের মাইলফলক।
তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। তার নামের পাশে রয়েছে ৭০ ম্যাচে ১৩৪ ইনিংসে ৩৮ গড়ে ৫৩১৪ রান, অর্ধশতক ৩১টি ও শতক ১০টি।
সবার ওপরে অবস্থান করেছেন মুশফিকুর রহিম। ১০১ টেস্টে ১৮৫ ইনিংসে ৩৮ গড়ে ৬৫৮১ রান করেছেন তিনি। ৩০ অর্ধশতক ও ১৩টি অর্ধশতক তার নামের পাশে। ডাবল সেঞ্চুরি ৩টি। উইকেটকিপারদের মধ্যে যা কিনা সর্বোচ্চ বিশ্ব ক্রিকেটে।
চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে এখন রান ৩ উইকেটে ১৫২ আর লিড ১৭৯ রান। মুশফিকুর রহিম ১৬ রান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৫৬ রানে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.