অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই চমক দেখালো দেশটি। দুর্দান্ত খেলে প্রথমার্ধে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের আটকে দিয়ে কেপ ভার্দে। গোলশূন্য সমতায় থেকে বিরতিতে গেছে দু'দল।
মাঠের লড়াইয়ে বলের দখল পুরোপুরি স্পেনের নিয়ন্ত্রণেই ছিল। তবে গোলের দেখা পায়নি তারা। প্রথমার্ধের শেষ দিকে এসে একের পর এক আক্রমণ করে তারা। তোরেস গোল করার এক সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন, তার শটটি প্রতিহত হয় ক্রসবারে লেগে।
এছাড়া প্রথমার্ধে দুর্দান্ত পারফর্ম করেছেন কেপ ভার্দের ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। বেশ কয়েকটি সেভ দিয়েছেন তিনি।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে তোরেস ও লাপোর্তের দুটি নিশ্চিত আক্রমণ নষ্ট করে দেয় কেপ ভার্দের ডিফেন্স। এতেই গোলশূন্য থেকেই বিরতিতে যেতে হয় স্প্যানিশদের।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.