অনলাইন ডেস্ক
টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতের উইকেটকিপার-ব্যাটার রিশাভ পান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে গলে প্রথম টেস্টের চতুর্থ দিনে লাহিরু কুমারাকে ছক্কা মেরে টেস্ট ক্যারিয়ারে ১০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মাধ্যমে প্রথম ভারতীয় এবং বিশ্বের মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন পান্ত।
শুধু তাই নয়, ৫১তম টেস্টে ১০০ ছক্কা পূর্ণ করে দ্রুততম ক্রিকেটার হিসেবেও রেকর্ড গড়েছেন ২৮ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। এর আগে ইংল্যান্ডের বেন স্টোকস ৮২তম টেস্টে এই মাইলফলকে পৌঁছেছিলেন। পান্তই টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে ৮০টির কম ম্যাচে ১০০ ছক্কা পূর্ণ করা প্রথম ক্রিকেটার।
টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকায় পান্তের সামনে এখন রয়েছেন কেবল বেন স্টোকস, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট।
ঋষভ পান্ত
টেস্টে সর্বোচ্চ ছক্কা
বেন স্টোকস — ১৩৮
ব্রেন্ডন ম্যাককালাম — ১০৭
রিশাভ পান্ত — ১০০*
অ্যাডাম গিলক্রিস্ট — ১০০
পান্তের এই কীর্তির আরেকটি দিকও বিশেষভাবে উল্লেখযোগ্য। মাত্র ৪,৯১৮ বল মোকাবিলা করেই তিনি ১০০ ছক্কা পূর্ণ করেছেন, যা এই তালিকায় সবচেয়ে কম। গিলক্রিস্টের লেগেছিল ৬,৫৭৮ বল, স্টোকসের ৯,০৪২ এবং ম্যাককালামের ৯,৭৫৬ বল।
ম্যাচ শুরুর আগে পান্তের নামের পাশে ছিল ৯৭টি টেস্ট ছক্কা। প্রথম ইনিংসে ৩৯ রানের পথে একটি ছক্কা মেরে তিনি ক্রিস গেইলের ৯৮ ছক্কার রেকর্ড স্পর্শ করেন। এরপর দ্বিতীয় ইনিংসে আরও দুটি ছক্কা মেরে পৌঁছে যান তিন অঙ্কের মাইলফলকে।
চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে লাহিরু কুমারার বলে ডিপ ফাইন লেগের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে ১০০তম টেস্ট ছক্কা পূর্ণ করেন পান্ত। একই শটে ৫৩ বলে নিজের অর্ধশতকও পূর্ণ করেন তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.