অনলাইন ডেস্ক
ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৩১৮ ওয়ানডে খেলেছেন বিরাট কোহলি। ৩০৬ ইনিংসে ৫৫ সেঞ্চুরি ও ৮০ হাফ-সেঞ্চুরিতে এখন পর্যন্ত ১৫ হাজার ১৮৩ রান করেছেন তিনি। এরমধ্যে থেকে নিজের সেরা ইনিংস বেছে নিয়েছেন কোহলি।
তবে কোন সেঞ্চুরির ইনিংস নয়। কোহলি বেছে নিয়েছেন ২০১৩ সালে বার্মিংহ্যামে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩ রানের ইনিংসকে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) কোহলির ৩৮তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে সকালে স্টার স্পোর্টসের এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়। সেই ভিডিওতে ক্যারিয়ারের সেরা ওয়ানডে ইনিংস সম্পর্কে কথা বলেছেন কোহলি।

স্টার স্পোর্টসের এক্স হ্যান্ডলের পক্ষ থেকে কোহলির কাছে জানতে চাওয়া হয়, সেরা ওয়ানডে ইনিংস কোনটি? তিনি জানান, আইসিসি ইভেন্টে ভারতের শিরোপা জয়ে অবদান রাখা ইনিংসগুলোই ক্যারিয়ার সেরা। তার মধ্যে থেকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে বিপক্ষে ৪৩ রানের ইনিংসটি এক নম্বরে।
https://m.x.com/BCCI/status/2118168927272661279/photo/1?launch_app_store=true&ct=engagement_view_media
বৃষ্টি বিঘ্নিত ফাইনালে ২০ ওভারে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১২৯ রান করে ভারত। ৬৬ রানে পঞ্চম উইকেট পতনের রবীন্দ্র জাদেজাকে নিয়ে ৩৩ বলে ৪৭ রানের জুটি গড়েন কোহলি। তিন নম্বরে নেমে ৪টি চার ও ১টি ছক্কায় ৩৪ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন তিনি।
জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান তুলে ম্যাচ হারে ইংল্যান্ড। ৫ রানের জয়ে শিরোপা জিতে ভারত।
ব্যক্তিগত কোন অর্জন না থাকলেও, দলের শিরোপা জয়ে অবদান রাখা ইনিংসকেই ক্যারিয়ার সেরা হিসেবে বেছে নিয়েছেন কোহলি।

প্রশ্নের শুরুতে ২০১২ সালে হোবার্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৩ রান ও ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে লঙ্কানদের বিপক্ষে করা ৪৯ বলে ৩৫ রানের মধ্যে সেরা ইনিংস বেছে নিতে বলে স্টার স্পোর্টস। এক্ষেত্রে বিশ্বকাপের ৩৫ রানকে বেছে নেন কোহলি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল লঙ্কানদের বিপক্ষে ৬ উইকেটে জিতে ২৮ বছর পর শিরোপা জিতে ভারত।
এরপর বিশ্বকাপের ফাইনালের ঐ ইনিংসের সঙ্গে আরও কিছু সেঞ্চুরি ও ক্যারিয়ার সেরা ১৮৩ রানের ইনিংসের মধ্যে সেরা বেছে নিতে বলা হলেও, ঐ ৩৫ রানকেই বেছে নেন কোহলি।
শেষ পর্যন্ত বিশ্বকাপের ৩৫ এবং চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের ৪৩ রানকে বেছে নিতে বলা হলে, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালের ইনিংসকে সেরা হিসেবে বেছে নেন কোহলি।
https://twitter.com/i/status/2118184027689791780
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.