তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান মৌলভীবাজার আগমন উপলক্ষে সদর উপজেলার শেরপুর আইনপুরের মাঠ পরিদর্শন করছেন জেলা বিএনপি'র নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাবেক মৌলভীবাজার জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এম নাসের রহমান।
মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি'র আহ্বায়ক সদস্য মতিন বকস, খলিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, কানাডা বিএনপি'র উপদেষ্টা আব্দুল মুহিত,২নং মনুমূখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুল,ইউনিয়ন বিএনপি'র সভাপতি এমদাদ মোহাম্মাদ সিরাজ, সাধারণ সম্পাদক আতাউর রহমান,শেখ শাহাব উদ্দিন,আবুল হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ সাহেদ ও মাজহারুল ইসলাম রকি,জেলা কৃষক দলের সদস্য সজলু তালুকদার,মিজানুর রহমান,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোফাদ আহমেদ, যুগ্মআহ্বায়ক তানভীর আহমেদ, মুজিবুর রহমান প্রমুখ।
এছাড়াও জেলা বিএনপি'র সদর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
মৌলভীবাজার জেলা বিএনপি'র আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ূন জানান, সম্ভাব্য তারিখ রয়েছে আগামী ২২শে জানুয়ারি ঐদিন বিকালে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। এর আগের সিদ্ধান্ত অনুযায়ী সভাস্থল ছিল মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়। এটি বাতিল করে এখানে চুড়ান্ত সিদ্ধান্ত করা হয়েছে।
তিনি আরোও জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপি'র সার্বিক কার্যক্রম হাতে নিয়েছে। এই সভার মাধ্যমেই আনুষ্ঠানিক প্রচারণার শুরু করবেন জাতীয় সংসদ ত্রয়োদশ নির্বাচনী প্রচারণা।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.