অনলাইন ডেস্ক:
ঢাকার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় প্রায় তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখানোর পর সড়ক ছেড়েছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে তারা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয় বলে পুলিশের তেঁজগাও ট্রাফিক বিভাগের উপককমিশনার তানিয়া সুলতানা জানিয়েছেন।
দুপুর ১২টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিলে দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তারা বিক্ষোভ দেখান বলে জানিয়েছে পুলিশ।
"প্রায় তিন ঘণ্টা সড়ক বন্ধ থাকায় মহাখালী থেকে মগবাজার পুরো সড়ক ও এর আশেপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল শুরু হয়েছে।"
যানজটে আটকে পড়া যানবাহনকে বিকল্প পথে ঘুরিয়ে দেয় পুলিশ। এতে আশেপাশের সড়কে যানজট ছড়িয়ে পড়ে, যার চাপ এখনো রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, গেল ২৭ জানুয়ারি সচিবালয়ে এক সভায় সভায় বিএসসি প্রকৌশলীদের দশম গ্রেডে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, "ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দীর্ঘদিনের দাবি ছিল ওই পদে শুধু তাদের নিয়োগ দিতে হবে। এ দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের ৭০০-৮০০ জন শিক্ষার্থী সাতরাস্তা এবং আশেপাশের সড়ক অবরোধ করে রাখেন।"
পরে পুলিশ কর্মকর্তারা ছাত্র প্রতিনিধিদের সাথে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন। বর্তমানে সাতরাস্তা এবং তার আশপাশের সড়কে যানচলাচল এবং পলিটেকনিক ইনস্টিটিউটের আশপাশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
তথ্য সুএঃ বাংলা নিউজ২৪
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.