অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উচ্চপর্যায়ের সভায় বসতে যাচ্ছে নির্বাচন কমিশন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয় এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্ব অন্য নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর কর্মকর্তাদের সঙ্গে নির্বাচনি কার্যক্রমের সমন্বয় বিষয়ক একটি সভা হবে।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারাও সভায় অনলাইনে উপস্থিত থাকবেন।
আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ সম্পন্ন করবে নির্বাচন কমিশন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.