প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬, ৪:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১:০২ পূর্বাহ্ণ
জলঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকাল সোয়া নয়টার দিকে পৌর সভার দুন্দিবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
থানা সুত্রে জানা যায়,জলঢাকা হইতে ডোমার -ডিমলা যাওয়ার রাস্তায় দুন্দিবাড়ি নামক স্থানে চলন্ত একটি ট্রাকের সামনের চাকা বাষ্ট হয়ে অটো চার্জার ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা লাগলে ভ্যান চালকসহ স্নেহা (১২) ও রিহান(১৫) নামে দুই জন যাত্রী গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভ্যান চালক আব্দুল মজিদ (৫০) কে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ভ্যানের যাত্রী রিহান (১৫) কে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নিহত আব্দুল মজিদ উপজেলার পশ্চিম বালাগ্রাম সরকার পাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে। এ ঘটনায় ড্রাইভার হেল্পারসহ ঘাতক ট্রাকটি স্থানীয় লোকজন আটক করে রাখে।
এ বিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম জানান, আমরা লাশের সুরত হাল করে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেছি। এঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ কেউ করেনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.