অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে কত শতাংশ ভোট পড়ল, দুই ঘণ্টা পর পর সেই তথ্য নেবে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারী) নির্বাচন কমিশন এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের সংখ্যা নির্ধারিত সময় অন্তর সংগ্রহ ও যাচাই করে ইসির নির্ধারিত ডিজিটাল সিস্টেমে আপলোড করা হবে, যা কমিশন তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করবে।
সোমবার ইসি সিনিয়র সহকারি সচিব মো. শহিদুল ইসলাম মাঠ কর্মকর্তাদের এ নির্দেশনা পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, দুই ঘণ্টা পর পর ভোটকেন্দ্রভিত্তিক প্রদত্ত ভোটের হিসাব পাঠাতে হবে। এক্ষেত্রে প্রত্যেক নির্বাচনি এলাকা থেকে সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক নিয়োজিত ডেটা এন্ট্রি অপারেটরে লগইন করে প্রতি কেন্দ্রে দুই ঘণ্টা পর পর প্রদত্ত ভোটের সংখ্যা এন্ট্রি করবেন।
“ডেটা এন্ট্রি অপারেটর ভোটের সংখ্যা এন্ট্রি করার পর সহকারী রিটার্নিং অফিসার যাচাই করে অনুমোদন করবেন। সহকারী রিটার্নিং অফিসারের অনুমোদনের পর রিটার্নিং অফিসার এবং নির্বাচন কমিশনের অ্যাকাউন্ট থেকে ড্যাশবোর্ডে তা দেখা যাবে।”
আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট চলবে।

RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.