অনলাইন ডেস্ক:
সিলেটে হয়রানি ও জরিমানার প্রতিবাদে অনির্দিষ্টকালের জ্বালানি ধর্মঘট ডেকেছেন পাম্প ও সিএনজি স্টেশন মালিকরা। বিভাগের চার জেলায় সকল সিএনজি স্টেশন, এলপিজি, পেট্রোল পাম্প এবং ডিজেল বিক্রয় কেন্দ্রগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার ১ এপ্রিল রাত ১১টার দিকে আকস্মিক এই ঘোষণা দেন তারা।
এলপিজিএ অনার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারি পেট্রোল পাম্প মালিক সমিতি কল্যাণ সম্পাদক অ্যাডভোকেট নাদিম রহমান জানান, প্রশাসনের এমন আচরণে ব্যবসা পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এর প্রতিবাদে এবং সংকট নিরসনে কোনো স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত সিলেট বিভাগের সকল জ্বালানি বিক্রয় কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
পাম্প মালিকদের একজন জানান, সুশৃঙ্খলভাবে ব্যবসা করতে চাই, কিন্তু প্রশাসনের উদ্দেশ্যমূলক হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এই ধর্মঘট চলবে।"
পাম্প মালিকদের দাবি, কোনো যৌক্তিক কারণ ছাড়াই বিভিন্ন অভিযানে মোটা অংকের জরিমানা ও ব্যবসায়ীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.