আন্তর্জাতিক ডেস্ক:
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৪২ জনে পৌঁছেছে, যাদের মধ্যে ১৭৬ জন শিশু। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ ও জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে।
ইরানের ওপর ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় কেবল একদিনেই অন্তত ১১ সেনাসহ ৯৬ জন নিহত হয়েছে। এ নিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে হামলা শুরুর পর প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৪২ জনে। এরমধ্যে ১৭৬ জন শিশু রয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) এ তথ্য দিয়েছে মার্কিনভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরএএনএ। এক যৌথ বিবৃতিতে ইরানে ও আশপাশের অঞ্চলে বেসামরিক নাগরিক, স্কুল ও হাসপাতালে হামলায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরানের সঙ্গে চলমান সংঘাত বছরের পর বছর ধরে টানার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
ইরানের বিরুদ্ধে যুদ্ধ অনন্তকাল চলবে না জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁর দাবি, ইরান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও সুরক্ষিত ও প্রতিরোধী পর্যায়ে নিয়ে যাওয়ার পথে ছিল। তা কয়েক মাসের ব্যবধানে বাস্তবায়িত হত। সেই কারণেই এই হামলা জরুরি ছিল বলে দাবি তাঁর।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.