আজ মঙ্গলবার, ১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় বিএনপি দুই নেতাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার

editor
প্রকাশিত জুন ১১, ২০২৫, ০৩:২৭ অপরাহ্ণ
পুঠিয়ায় বিএনপি দুই নেতাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার

Manual7 Ad Code
মোহাম্মদ আলী, পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপি’র দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১১ জুন) রাজশাহী জেলা বিএনপির দলীয় প্যাডে আহ্বায়ক আবু সাঈদ, রাজশাহী জেলা বিএনপি যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল ইসলাম মার্শাল এবং রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকারসহ এই তিন জনের স্বাক্ষরিত লিখিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আলহাজ্ব আনোয়ারুল ইসলাম জুম্মা, সদস্য- পুঠিয়া উপজেলা বিএনপি এবং মোঃ রফিকুল ইসলাম মেম্বার, সিনিয়র যুগ্ম আহবায়ক- বানেশ্বর ইউনিয়ন বিএনপি পুঠিয়া রাজশাহীকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে আজীবন বহিষ্কার করা হলো।