আজ মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় পূর্ব বিরোধের জের ধরে ব্যবসায়ীর উপর হামলা

editor
প্রকাশিত জুন ১১, ২০২৫, ০২:৩৮ অপরাহ্ণ
কুলাউড়ায় পূর্ব বিরোধের জের ধরে ব্যবসায়ীর উপর হামলা

Sharing is caring!


Manual4 Ad Code

মো: জাফর ইকবাল মৌলভীবাজার:

Manual2 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় পূর্ব বিরোধের জের ধরে ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল ইসলাম (৪৪) নামের একজনকে মারাত্মক ভাবে আহত করা হয়েছে।

সোমবার( ৯ জুন) কুলাউড়া সিএনজি পাম্পের সম্মুখে এই ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

উপজেলা ভূকশীমইল ইউনিয়নের গৌড়করন গ্রামের মোঃ বদরুল ইসলামের ছেলে কুলাউড়া সিএনজি পাম্পের সম্মুখে কুলাউড়া বাইক সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ রফিকুল ইসলামের উপর এই সন্ত্রাসী হামলা ঘটে। একই ইউনিয়নের কয়েছ মিয়ার ছেলে অলীদ আহমদ (৩০) সহ আরো অজ্ঞাতনামা দু-তিন জন দেশীয় অস্ত্র নিয়ে মারধোর করে গুরুতর আহত করে রফিকুল ইসলামকে।এসময় তার চিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাকে দ্রুত কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন।

Manual1 Ad Code

ঔই দিন সকাল ১১ টা ৩০ মিনিটের সময় তাকে না পেয়ে তার ব্যবসায়ী প্রতিষ্ঠান কুলাউড়া বাইক সেন্টার দরজা, কম্পিউটার, বিক্রয়োকৃত মবিল,ভাঙচুর করিয়া প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। যাওয়ার সময় পরবর্তীতে আবার পেলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়।এদিকে শুক্রবার কুলাউড়া থানার একটি জিডি করা হয়েছে।

এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপছার বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Manual2 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code