আজ শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ার জিউপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

editor
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৫, ১২:১৯ অপরাহ্ণ
পুঠিয়ার জিউপাড়ায় খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

Manual3 Ad Code
মোহাম্মদ আলী, পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়ন যুবদল কতৃক আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগষ্ট) সন্ধ্যার পরে জিউপাড়া ইউনিয়নের নওপাড়া বাজারে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওপাড়া ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক বারবার কারা নির্যাতিত পুঠিয়া দুর্গাপুরের গণমানুষের নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা আবু বকর সিদ্দিক।
আরও উপস্থিত ছিলেন  পুঠিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনি, যুবদল নেতা মাইনুল, মকুল, রকি, রনি, অনুপ কুমার,  আনোয়ার হোসেনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনাই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।