আজ শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইছামতি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃ হারুন, ভাইস চেয়ারম্যান মোঃ ইসমাইল

editor
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ণ
ইছামতি গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হলেন মোঃ হারুন, ভাইস চেয়ারম্যান মোঃ ইসমাইল

Manual3 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:
ইছামতি গ্রুপের বার্ষিক বোর্ড সভা  ঢাকার প্রধান কার্যালয়ে শনিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভাটি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি আয়োজন করা হয়।
গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফাত ছিদ্দিকী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে মোঃ হারুন ছিদ্দিকী’কে পরবর্তী দুই বছরের জন্য চেয়ারম্যান এবং মোঃ ইসমাইল ছিদ্দিকী’কে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হয়।
সভায় বোর্ড সদস্যরা প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও ব্যবসায়িক প্রসারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। নতুন নেতৃত্বের অধীনে ইছামতি গ্রুপ আরও গতিশীল ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রুপের স্বচ্ছতা, সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতেই এই নির্বাচন ও বোর্ড মিটিংয়ের আয়োজন করা হয়েছে।