ফাহাদ লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান জুলাই শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হকের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী, লোহাগাড়া উপজেলা শাখার পক্ষ হতে তীব্র নিন্দা জ্ঞাপন।
শনিবার (২০ ডিসেম্বর) আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে লোহাগাড়া বটতলি মোটর স্টেশনে শহীদ ইশমামের বড় ভাই মুহিবুল হকের উপর ছাত্রলীগের একদল সন্ত্রাসী কর্তৃক অতর্কিত ছুরিকাঘাতে হামলা করে প্রাণ নাশের চেষ্টা করে।
এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, লোহাগাড়া উপজেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী ও সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম নোমান।
তাঁরা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি ও মুহিবুল হকের সুচিকিৎসার ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.