প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ১০:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ১২:২০ এ.এম
রংপুরে তিনব্যাপী মাশরুম ও ভার্মি উৎপাদন প্রশিক্ষণ কর্মসূচী

রংপুর প্রতিনিধি:
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু'র পৃষ্ঠপোষকতায় রংপুরের মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে তিনদিন ব্যাপী ৬, ৭ ও ৮ জানুয়ারি মাশরুম ও ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন রংপুরে প্রতিষ্ঠিত মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শুভমিত্র থের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর হার্টিকালচার সেন্টার এর উপপরিচালক কৃষিবিদ মো: আবু সায়েম। তিনদিন ব্যাপী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করবেন হার্টিকালচার সেন্টার প্রশিক্ষকবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল যুক্ত থাকবেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু,বাবৌযুপ জাতীয় কমিটির চলতি দায়িত্বরত চেয়ারম্যান অধ্যাপক সরোজ কুমার বড়ুয়া,বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাস্ট এর পরিচালক এ্যানি চৌধুরী ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া। তিনদিন ব্যাপী অনুষ্ঠান সফল ভাবে বাস্তবায়নের দ্বায়িত্বে নিয়োজিত আছেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-রংপুর অঞ্চল'র সকল সদস্যবৃন্দ।
সমাপনী দিন ৮ জানুয়ারি প্রশিক্ষণ প্রাপ্তদের সনদ প্রদান সহ কিছু অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে সহয়তা প্রদান করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.