প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৬, ১১:৪৪ অপরাহ্ণ
শিক্ষিত যুবকদের স্বাবলম্বী করতে মাশরুম ও ভার্মি কম্পোস্ট সার উৎপাদন-বিপণন প্রশিক্ষণে ব্যাপক সাড়া

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু'র পৃষ্ঠপোষকতায় রংপুরের মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে ৬ জানুয়ারি থেকে তিনদিন ব্যাপী মাশরুম ও ভার্মি কম্পোস্ট উৎপাদন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী করা হয়।
মঙ্গলবার (৬ জানুয়ারি) উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর মিঠাপুকুর বেণুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র থের, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর হার্টিকালচার সেন্টার এর উপপরিচালক কৃষিবিদ মো: আবু সায়েম। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। ভার্চুয়ালি আরো যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে বাবৌযুপ জাতীয় কমিটির চলতি দায়িত্বরত চেয়ারম্যান অধ্যাপক সরোজ কুমার বড়ুয়া, ঢাকা থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ট্রাস্ট এর পরিচালক এ্যানি চৌধুরী ও সিলেট থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়া।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন মো: সফিউল ইসলাম (সমন্বয়) উদোক্তা, মিলেনিয়ালস মাশরুম। মো: মেহেদী হাছান উদোক্তা,টেস্টি মাশরুম রংপুর। মো: আব্দুল মালেক উদোক্তা, ভার্মিকম্পোস্ট।অনুষ্ঠান সফল ভাবে বাস্তবায়নের দ্বায়িত্বে নিয়োজিত আছেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ-রংপুর অঞ্চল'র সকল সদস্যবৃন্দ।
সমাপনী দিন ৮ জানুয়ারি প্রশিক্ষণ প্রাপ্তদের মাশরুম ও ভার্মি কম্পোস্ট উৎপাদন উপকরণ ও সার্টিফিকেট প্রদান সহ কিছু অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহয়তা প্রদান করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.