ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় পদুয়া ইউনিয়নস্থ ৬নং ওয়ার্ডের আলী সিকদার পাড়া এলাকায় উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতীত অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কর্তন করায় অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারী) দিবাগত রাত ১২ টায় জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যর ভিত্তিতে ফসলি জমির টপসয়েল কর্তন করার খবরে এ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় ঘটনাস্থল থেকে ০১টি স্কেভেটর ও ০৩টি ডেম্পার ট্রাক উদ্ধার করে জব্দ করা হয়।বর্তমানে জব্দকৃত স্কেভেটর ও ডেম্পার উপজেলা নির্বাহী কর্মকর্তার হেফাজতে রয়েছে।
এসময় লোহাগাড়া থানা পুলিশ, আনসার সদস্য ও ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন বলেন, জেলা এনএসআই চট্টগ্রামের তথ্যর ভিত্তিতে ফসলি জমির টপসয়েল কর্তন করায় অভিযান পরিচালনা করা হয়।
ঘটনাস্থল থেকে ০১টি স্কেভেটর ও ০৩টি ডেম্পার ট্রাক উদ্ধার করে জব্দ করা হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। উপজেলা প্রশাসনের ঘটনাস্থলে আসার খবর পেয়ে মাটিখেকোরা দ্রুত পালিয়ে যায়। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.