প্রিন্ট এর তারিখঃ জুন ২৭, ২০২৬, ৫:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পদযাত্রা শুরু

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
জুলাই আন্দোলনে নিহত চট্টগ্রামের লোহাগাড়ার সন্তান শহিদ ইচমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী পদযাত্রা শুরু করেছেন বলে জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি'র) কেন্দ্রীয় মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার দরজিপাড়া গ্রামে গিয়ে ইশমামুলের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা।
এসময় আরও উপস্থিত ছিলেন যুবশক্তি কেন্দ্রীয় আহবায়ক এ্যাডভোকেট তরিকুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন, চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জুবায়ের হাসান আরিফ লোহাগাড়া উপজেলা প্রধান সমন্বয়কারী জহির উদ্দীন।
কবর জিয়ারত শেষে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ‘ইশমামুল হকরা যে কারণে জীবন দিয়েছেন, এই নির্বাচনের মাধ্যমে সেই স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমরা শহিদ ইশমামুল হকের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচন পদযাত্রা শুরু করলাম। গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হওয়ার মাধ্যমে তাঁদের (জুলাই শহীদদের) আকাঙ্ক্ষিত যে সংস্কার, সেটির বাস্তবায়ন সম্ভব হবে।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.