ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের লোহাগাড়ায় আগমন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। এ উপলক্ষে লোহাগাড়ার পদুয়া হাই স্কুল মাঠে একটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জনসভাকে ঘিরে সর্ববৃহৎ গণজমায়েত নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইতোমধ্যে আমীরে জামায়াতের আগমন ও জনসভা সফল করতে লোহাগাড়া ও আশপাশের এলাকায় প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান সাতকানিয়া-লোহাগাড়া আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের এই জনসভা হবে ঐতিহাসিক। ইনসাফভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের আহ্বান জানাতে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
শাহজাহান চৌধুরী আরও জানান, জনসভা ঘিরে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মাঠপর্যায়ে কাজ করছেন। পোস্টার, লিফলেট বিতরণ, গণসংযোগসহ নানামুখী কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, পদুয়া হাই স্কুল মাঠের এই জনসভায় লোহাগাড়া ও সাতকানিয়া ছাড়াও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ অংশ নেবেন।
দলীয় সূত্রে জানা গেছে, জনসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষা ও স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতিও নেওয়া হচ্ছে। ড়উক্ত মতবিনিময় সভায় শাহজাহান চৌধুরী ছাড়াও,চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর এবং নির্বাচন পরিচালক আনোয়ারুল আলম চৌধুরী, কর্ম পরিষদ সদস্য ডক্টর মাওলানা ছাবের আহমদ,দক্ষিণ জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি এডভোকেট আবু নাছের,লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফসার,শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া শাখার সহ- সভাপতি রফিক দিদার,বিশিষ্ট ব্যবসায়ী ফজল আহমদ হারুন, ডা. আকতার আহমদ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.