বাঘা পৌর কৃষক দলের আয়োজনে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক
বাঘা পৌর কৃষক দলের আয়োজনে ধানের শীষ প্রতীকের উঠান বৈঠক
editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ণ
Manual8 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ আসনে বিএনপির দলীয় প্রার্থী আবু সাইদ চাঁদকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বাঘা পৌরসভার ৪ নং ওয়ার্ডে পৌর কৃষকদলের আয়োজনে নারায়ণপুর মিস্ত্রিপাড়া সংলগ্ন এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহবায়ক সেলিম আরিফ। প্রধান বক্তা ছিলেন কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সানা। প্রধান অতিথি ছিলেন,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন।
“আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ। সঞ্চালনায় ছিলেন, পৌর কৃষক দলের আহ্বায়ক আলী হোসেন জনি।