প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৫:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৬, ২:১৫ এ.এম
লোহাগাড়ায় কিড্স, লেডিস ও জেন্স আইটেমের সমন্বয়ে স্পাইকারের ৩য় শো রুম উদ্বোধন

চট্টগ্রামের লোহাগাড়া শপিং এর ২য় তলায় উদ্বোধন হয়ে গেল সবার প্রিয় স্পাইকার এর ৩য় শাখা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে লোহাগাড়া সদরে বটতলী মোটর স্টেশনস্থ লোহাগাড়া শপিং সেন্টারের দ্বিতীয় তলায় এ শো-রুমের স্বত্বাধিকারী মোহাম্মদ এহছানুল হক তার পিতাকে সাথে নিয়ে এ শোরুমের উদ্বোধন করেন ।
স্পাইকারের স্বত্বাধীকারী মোহাম্মদ এহছানুল হক বলেন, ক্রেতাদের চাহিদা পূরণে কিড্স, লেডিস ও জেন্স ফ্যাশন এর বিশাল পরিসরে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে দেশী বিদেশী আকর্ষণীয় ও অত্যাধুনিক পোশাক পাওয়া যাবে আমাদের এ নতুন শো-রুমে। লোহাগাড়া শপিং এর ১ম তলায় আমাদের আরও ২টি শো-রুমে জেন্স ও লেডিস কিড্স এর আলাদা শো রুম রয়েছে। ক্রেতাদের চাহিদা পূরণে আরও বিশাল পরিশসে এ শো রুম উদ্বোধন করলাম।
আশা করি লোহাগাড়াবাসীদের চাহিদা পূরণে আর চট্টগ্রাম শহর ও ঢাকা যেতে হবেনা। লোহাগাড়াতেই হাতের নাগালে সুলভ মূল্যে আকর্ষণীয় ও আধুনিক পোশাক পাবেন আমাদের স্পাইকার শো রুমে।
এসময় ব্যবসায়ী তারেকুল ইসলাম, আব্বাস, শহীদুল ইসলাম ও স্পাইকার শো রুমের সকল কর্মচারিসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.