প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৩:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৬, ১:২৮ এ.এম
লোহাগাড়ায় সহস্রাধিক পরিবার ও এতিমের মূখে হাসি ফোটালো প্রবাসী পারভেজ

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি, লোহাগাড়া পূর্ব হাজারবিঘার কৃতি সন্তান মরহুম আহমদ কবির সওদাগরের সুযোগ্য পুত্র মোঃ পারভেজ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত সহস্রাধিক পরিবার ও ১৬টি মাদ্রাসার পুরো রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়াও সহস্রাধিক রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে পূর্ব হাজারবিঘা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নব-নির্বাচিত এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
পূর্ব হাজারবিঘা আইডিয়াল সোসাইটির পরিচালনায় দুস্ত পরিবারের হাতে ইফতার সামগ্রী তুলে দেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের নব-নির্বাচিত এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
ইফতার সামগ্রী বিতরণে উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে প্রবাসী মোঃ পারভেজ জানান, মরহুম পিতা আহমদ কবির সওদাগরের স্মরণে ও আল্লাহর সন্তুষ্টির জন্য পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও প্রায় ১৬টি এতিমখানার পুরো রমজানের ইফতার সামগ্রী ও সহস্রাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। এছাড়াও পুরো রমজান মাসে খবর নিয়ে আরও অসহায় পরিবারের মাঝে এধরণের সহায়তা অব্যাহত রাখব।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.