নীলফামারীর জলঢাকায় ট্রাকের ধাক্কায় বিথী আক্তার (৫) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার(২৩ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিথী মীরগঞ্জের কালকেওট উত্তরপাড়ার বাবুল হোসেনের মেয়ে। সে ব্রাক পরিচালিত প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
জানা যায়, সোমবার সকালে স্কুল শেষে রাস্তার পাশে সহপাঠীদের সাথে দাঁড়িয়ে রাস্তা পার হওয়ার অপেক্ষা করছিল বিথী।
এ সময় টেংগনমারী থেকে দ্রুতগতিতে আসা দুইটি ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২৪-৩৭৭৩ ও ঢাকা মেট্রো- ট- ২৪-২০৪৯)একে অপরকে ক্রসিং করার সময় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থী বিথীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাক দুটিকে কিছুদূরে গিয়ে আটক করে পুলিশে দেয়।
এঘটনায় মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাজু সরকার জানান,দুর্ঘটনার পর ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। পরবর্তীতে কোন অভিযোগ না থাকায় ট্রাক দুটি মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নিহত বিথীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।