আজ বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদাবাজি সন্ত্রাস মাদক নির্মূল করা হবে: চাঁদ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
চাঁদাবাজি সন্ত্রাস মাদক নির্মূল করা হবে: চাঁদ

Manual4 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহী-৬ (বাঘা ও চারঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন নবনির্বাচিত সংসদ সদস্যের এলাকায় কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি থাকবে না। থাকলে তাদের এলাকা থেকে বিতাড়িত করতে হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের মীরগঞ্জ হাইস্কুল মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চাঁদ বলেন, আপনারা ভুল পথে যাবেন না।  প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সবাইকে খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। খারাপ কাজের সঙ্গে কোনো আপোষ নেই। অন্যায় অনিয়ম দুর্নীতি করলে সঙ্গে সঙ্গে আইনের আওতায় নেওয়া হবে। অপরাধীরা কিছুদিন জেল খাটলে এর প্রভাব কমবে।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু।
মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়ালের সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির  সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, সদস্য  মোকলেছুর রহমান মুকুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন পলাশ, যুবদল নেতা সালেহ আহাম্মেদ সালাম, নবাব আলী, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দিন আহমেদ শামীম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেলিম সরকার। নাজমুল হক, জিলুর রহমান, তৈয়ব আলী, রবি , আরো অনেকে।