আজ শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

গ্যাস সংকটে বন্ধ ঘোড়াশাল-পলাশ সারকারখানার উৎপাদন

editor
প্রকাশিত মার্চ ৬, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ণ
গ্যাস সংকটে বন্ধ ঘোড়াশাল-পলাশ সারকারখানার উৎপাদন

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক:

দেশের চলমান তীব্র গ্যাস সংকটের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ও পরিবেশবান্ধব, দৈনিক ২ হাজার ৮৪০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন নরসিংদীর পলাশে অবস্থিত ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানার সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বুধবার (৪ মার্চ) বিকাল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে কারখানাটির সার উৎপাদন বন্ধ করা হয় বলে জানিয়েছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. ফখরুল আলম।

Manual4 Ad Code

কারখানা সূত্রে জানা গেছে, সারকারখানাটি শতভাগ উৎপাদন সক্ষমতায় চালু ছিল। উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ২ হাজার ৮৪০ মেট্রিক টন সার উৎপাদন ব্যাহত হচ্ছে। এই সারকারখানার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাসনির্ভর একটি প্রক্রিয়া।

সূত্র আরও জানায়, গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ হওয়ার পরও কারখানার গুদামে প্রায় ৫ লাখ ২৫ হাজার মেট্রিক টন সার মজুত রয়েছে। কারখানাটিতে নিরবচ্ছিন্ন উৎপাদন চালিয়ে যেতে দৈনিক ৭১–৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তবে ৫২–৫৩ পিএসআই গ্যাস পাওয়া গেলেও সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে রাখা সম্ভব।

কারখানার প্রশাসনিক কর্মকর্তারা জানান, পর্যাপ্ত গ্যাস সরবরাহ পাওয়া গেলে আবারও পুরোপুরি উৎপাদনে যাওয়া সম্ভব হবে। তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Manual1 Ad Code

এদিকে পলাশের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অফিসে গিয়ে কাউকে পাওয়া যায়নি। পরে দায়িত্বরত ম্যানেজার আল আমীনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।তথ্য সুএঃ ইত্তেফাক

Manual6 Ad Code

 

 

Manual2 Ad Code