নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বাজলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বাজলো বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
editor
প্রকাশিত মার্চ ৭, ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ
Manual2 Ad Code
নওগাঁ প্রতিনিধি
Manual5 Ad Code
নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর এই প্রথম পরিত্যক্ত ওই অফিসে প্রচার হয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ।
Manual6 Ad Code
শনিবার (৭ মার্চ) সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাষণের একটি ভিডিও আপলোড করা হয়।
Manual2 Ad Code
আধামিনিটের ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট পরবর্তী কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট্ট একটি মাইকে প্রচার হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।
Manual6 Ad Code
সেখানে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি। দলের কোনো নেতাকর্মীকেও সেখানে দেখা যায়নি। তবে জেলার বিভিন্ন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে লাগানো মাইকের ভাষণটি তাদের নিজ নিজ ফেসবুক আইডিতে প্রচার করে জানান দিচ্ছে।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল হক জানান, তিনি শুনেছেন।পরে জনগণ মাইকটি খুলে নিয়ে চলে গেছেন।