আজ শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল

editor
প্রকাশিত মার্চ ৮, ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা ও ইফতার মাহফিল

Manual1 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

Manual4 Ad Code

কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সভাকক্ষে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন।
কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) সাধারণ সম্পাদক শামিম উল হাসান অপুর সঞ্চালনায় এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, দফতর সম্পাদক মো. আবু বকর। এ সময় কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর ও সাবেক সাধারন সম্পাদক আবু মনি জুবায়েদ রিপনসহ কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের যেসব সমস্যা ও দাবী রয়েছে সেগুলো অবিলম্বে সমাধানের ব্যাপার সচেতন হতে হবে। এসময় তারা আরও জানান, যাদের বয়স ৬০ বছরের অধিক হয়েছে তাদেরকে সংগঠিত হয়ে সাংবাদিকদের জন্য রাষ্ট্রের যেসকল সুবিধা রয়েছে তা গ্রহণের জন্য। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
Manual3 Ad Code