অনলাইন ডেস্ক:
নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৬ মার্চ) বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এতে অনেকে নেতিবাচক মন্তব্য করছেন।
তবে ভিডিওটি তার সম্মানহানির উদ্দেশ্যে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন ইউএনও।
স্থানীয় সূত্র জানা যায়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে ইউএনও আজ সকাল ৯টার আগেই জেলা সদরের উদ্দেশে কর্মস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে আজ দুপুরে ইউএনওর কার্যালয়ের একজন কর্মচারী মুঠোফোনে একটি গণমাধ্যমকে জানান, তিনি সকাল ৯টার দিকে কার্যালয়ে আসেন। এসে জানতে পারেন ইউএনও মো. আলাউদ্দিন জেলা সদরে গেছেন। যাওয়ার আগে তিনি কার্যালয়ের কাউকে তেমন কিছু বলে যাননি।
এক প্রশ্নের জবাবে ওই কর্মচারী জানান, ইউএনরও সঙ্গে এক নারীর ভিডিও ছড়িয়ে পড়ার কথা তিনিও শুনেছেন। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ছড়িয়ে পড়া ভিডিওটির ব্যাপারে মো. আলাউদ্দিন জানান, অনেক আগের কর্মস্থলের কিছু ঝামেলার জেরে কেউ শত্রুতাবশত এআই দিয়ে এসব করার চেষ্টা করছে। তিনি এসব প্রতিহত করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, পত্রিকার মাধ্যমে এ রকম একটি বিষয় তিনি শুনেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বিষয়টি যাচাই-বাছাই প্রয়োজন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মো. আলাউদ্দিন আজ সকালে তার দপ্তরে ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।
তথ্য সুএঃ ইত্তেফাক
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.