প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৮:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
শিপার্স কাউন্সিলের উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ মার্চ( চট্টগ্রামের দেওয়ান বাজারস্থ সি অ্যান্ড বি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাকলিয়া দক্ষিণ এলাকার ৫০০ পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শিপার্স কাউন্সিলের প্রাক্তন পরিচালক লায়ন লোকপ্রিয় বড়ুয়া এমজেএফ-এর তত্ত্বাবধানে এ সময় উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, পৃথ্বীরাজ, মো. শাহীন ও মাসুদ।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য প্রদানকালে প্রাক্তন পরিচালক লায়ন লোকপ্রিয় বলেন, শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ প্রতি বছর পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকে। তিনি এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। শেষে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ-এর পক্ষ থেকে উপস্থিত সকলকে ঈদের শুভেচ্ছা জানানো হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.