অনলাইন ডেস্ক:
নড়াইল পুলিশ লাইনসের নারী ব্যারাকে এক নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
তার নাম- মোসা. নূরে জান্নাতুল ছনিয়া (২৬)। তিনি মানিকগঞ্জের দৌলতপুর থানার তালুতনগর গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে নড়াইল পুলিশ লাইনস মাঠে ছনিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।
পারিবার জানিয়েছে, ছনিয়া কয়েকদিন ধরে মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।
পুলিশ সুপার মো. আল মামুন সিকদার বলেন, বৃহস্পতিবার ছনিয়া নারী ব্যারাকের একটি রুমে একা ছিলেন। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে তিনি তার ওড়না ফ্যানের সঙ্গে পেঁচিয়ে ঝুলে থাকেন। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে আজ দুপুরে পুলিশ লাইনসে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ নিজ বাড়ি মানিকগঞ্জে নিয়ে গেছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.