প্রেস বিজ্ঞপ্তি:
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জিতে বিগত ২৭শে মার্চ থেকে ২৯শে মার্চ ২০২৬ইং তারিখে সিলেট প্রেসবিটারিয়ান সিনড এর বার্ষিক সিনড সভা ২০২৫ অনুষ্ঠিত হয়।
উক্ত বার্ষিক সিনড সভায় সিলেট বিভাগের সকল জেলার আনুমানিক ৭২টি প্রেসবিটারিয়ান চার্চের ২৫০ জনের অধিক প্রতিনিধি (ডেলিগেট্্স) অংশগ্রহণ করেন। যা বিগত বছরগুলোর মধ্যে স্বরণকালের সর্বাত্মিক প্রতিনিধির উপস্থিতি হিসেবে বিবেচিত।
সভায় সভাপতির আসন অলংকৃত করেন প্রাক্তন মডারেটর, রেভা: বি. বি প্রেন্টিস এবং পরবতীর্তে নবনির্বাচিত মডারেটর রেভা: এভরিসন পতাম। সিনড সভায় নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য মি. নেলসন এন. সরকার, সাধারণ সম্পাদক, রেভা: সখরিয় কট, যুগ্ম—সাধারণ সম্পাদক, রেভা: এডওয়ার্ড সাইমন সরকার, কোষাধ্যক্ষ, মি: জিডিশন সূচিয়াং, সদস্য, মি: রুশ পতাম, সদস্যসহ প্রমূখ। উক্ত সিনড সভা ৪জন খ্রীষ্টিয়ান থিওলজী সম্পন্ন ব্যক্তিকে নিজ নিজ চার্চ পরিচালনার জন্য প্রো—পালক (সহ—পালক) পদে অধিষ্ঠিত করা হয়।

রবিবার (২৯শে মার্চ ২০২৬ইং) বিশেষ খ্রীষ্টিয়ান সম্প্রদায়ের পাম সানডে প্রোগ্রাম থাকায় পাশ^র্বতী বিভিন্ন চার্চ থেকে আনুমানিক ৬০০ অতিথি রবিবারের সিলেট প্রেসবিটারিয়ান সিনড কর্তৃক আয়োজিত উপাসনায় যোগদানের জন্য মাগুরছড়া পুঞ্জিতে উপস্থিত হন।
সিনড বার্ষিক সভায় উপস্থিত সকলের সম্মতিতে আলোচ্যসূচী অনুমোদন সাপেক্ষে, আলোচনা ও সিদ্ধান্তগৃহীতসহ সকল কার্যকরী ব্যবস্থা গ্রহণ সম্পন্ন করে বিগত ২৭শে মার্চ, ২০২৬ তারিখ বিকেল ৪ ঘটিকা থেকে শুরু হয়ে ২৯শে মার্চ, ২০২৬ বেলা ০২:০০ ঘটিকার সময় সমাপ্তি ঘোষণার মাধ্যমে শেষ হয়েছে।

RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.