প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ২:৪৬ পূর্বাহ্ণ
বাঘায় ডিজিটাল স্বাক্ষরতা,ডিজিটাল নিরাপত্তা- সুরক্ষা বিষয়ক প্রশিক্ষনার্থীদের সনদপত্র প্রদান

দোয়েল,বাঘা,(রাজশাহী),প্রতিনিধিঃ
ডিজিটাল স্বাক্ষরতা,ডিজিটাল নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা বিষয়ক ৫০জন সুবিধাবঞ্চিত(প্রতিবনধী) প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র, পেনড্রাইভ ও ব্যাগসহ উপকরণ বিতরন করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) বেসরকারি এনজিও সমতা নারি কল্যান সংস্থা (এসএসকেএস) উপজেলা সম্মেলন কক্ষে এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সমতা নারি কল্যান সংস্থার নির্বাহি পরিচালক নজরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজ সেবা অফিসাল মাসুদ রানা,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী,বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।
বক্তারা বলেন,যে উদ্দেশ্য নিয়ে যাদের প্রশিক্ষন দেওয়া হয়েছে তারা যদি সফলভাবে প্রশিক্ষনকে কাজে লাগাতে পারে তাহলে শুধু তাদের ভাগ্যের উনয়নই হবেনা দেশ ও সমাজেরও পরিবর্তন হবে।
এশিয়ান টিভির বাঘা প্রতিনিধি ও বাঘা প্রসক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য আজকের পত্রিকার বাঘা প্রতিনিধি গোলাম তোফাজ্জল কবীর মিলনসহ প্রশিক্ষনার্থীগন।প্রশিক্ষনার্থী আসিফ ইকবাল জানান,তার এই প্রশিক্ষন আয রোজগারে সহাযক হবে।
আয়োজকরা বলেন,প্রশিক্ষনের মাধ্যমে সুবিধাবঞ্চিত কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। নির্বাহি পরিচালক নজরুল ইসলাম জানান, সিবিএম গ্লোবাল ডিজএ্যাবিলিটি ইনক্লুশন ও সিবিএম সুইজারল্যান্ড এর অর্থায়নে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন্ ডেভলপমেন্ট (সিডিডি)।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.