প্রিন্ট এর তারিখঃ মে ৩১, ২০২৬, ১০:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ণ
সিলেট যুব ঐক্য পরিষদর সদস্য নিবন্ধন ও কর্মীসভা অনুষ্ঠিত

উৎফল বড়ুয়া, সিলেট
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদর সহযোগী সংগঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার সদস্য নিবন্ধন কার্যক্রম ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) নগরীর ব্রম্মময়ী মন্দিরে অনুষ্ঠিত সংগঠনের সিলেট জেলা ও মহানগর শাখার পৃথক সদস্য নিবন্ধন কার্যক্রম ও কর্মীসভায় বিদ্যুৎ কান্তি সেনকে সিলেট জেলার আহবায়ক ও রজত কান্তি চক্রবর্তী কে সদস্য সচিব এবং রকি দেব কে মহানগর শাখার আহবায়ক ও ঋষিকেশ দাস কে সদস্য সচিব করে এডহক কমিটি গঠন করা হয়।
কর্মীসভাদ্বয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সজীব বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ,
বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কৃপেশ পাল,মহানগর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ দেব,পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক চন্দন দাস,যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট জহর লাল দাস,এডভোকেট ধনঞ্জয় দাস ধনু,সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রাউত,কিশোর দেব,পরিবেশ বিষয়ক সম্পাদক বিমল দেবনাথ, সুবিনয় চন্দ্র মল্লিক,জিডি রুমু,নন্দন পাল,দিপক দাস,অপরেশ দাস অপু,সঞ্জয় পাল,বিধান চন্দ,সঞ্জিত রায় সহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, পূজা উদযাপন পরিষদ, যুব ঐক্য পরিষদ, ছাত্র ঐক্য পরিষদের বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া জেলার অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন রজত কান্তি চক্রবর্তী।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.