প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৬, ১০:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
জলঢাকায় নবনির্বাচিত এমপি কে সংবর্ধনা ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী
শিক্ষা প্রতিষ্ঠান আলহেরা এডুকেয়ার হোম উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের
বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই আয়োজনে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী কে সংবর্ধনা দেওয়া হয।
সোমবার ১৩ এপ্রিল দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্হানীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন, থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা জামায়াতের আমীর মোঃ মোখলেছুর রহমান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মিজানুর রহমান,শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.