তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
দেশব্যাপী আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। এ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে। যেসব পরিবারের ৬ মাস থেকে ৫ বছরের নিচে শিশু রয়েছে, তারা সরকারি ওয়েবসাইট vaxepi.gov.bd-এ প্রবেশ করে অনলাইন জন্মনিবন্ধন নম্বরের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।
তবে যেসব শিশুর জন্মনিবন্ধন নেই, তাদের জন্যও রয়েছে সুসংবাদ—রেজিস্ট্রেশন ছাড়াই এই ক্যাম্পেইনে টিকা গ্রহণ করা যাবে। তবে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখলে একটি বৈধ ডকুমেন্ট থাকবে, যা ভবিষ্যতে প্রয়োজনে কাজে লাগতে পারে।
বিশেষ নির্দেশনা:
এই ক্যাম্পেইনে শুধুমাত্র ৬ মাস থেকে ৫ বছরের নিচের শিশুদের টিকা প্রদান করা হবে।
উপজেলা পর্যায়ে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে।
সিটি কর্পোরেশন এলাকাগুলোতে এই কার্যক্রম চলবে ২০ মে পর্যন্ত।
অভিভাবকদের নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয় নিয়ে সারাদেশের ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) সকালে আনুষ্ঠানিক ভাবে আলোচনা ও প্রশিক্ষণ করা হয়। এবং প্রত্যেকটি শিশুকে টিকাদানে প্রত্যেকটি পরিবারের সদস্যদের সচেতন ভুমিকা পালনে এ প্রত্যাশা পূরণ হতে পারে বলে করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সিনথিয়া তাসমিন এসব কথা বলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.